• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে নোয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের গণসংযোগ

একেএম শাহজাহান :
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : ডেঙ্গু প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে নোয়াখালীতে সচেতনতামূলক গণসংযোগ করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজন শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।শুভসংঘের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় এবং শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার। এসময় তিনি বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতাই যথেষ্ট। সবাইকে নিজ নিজ বাসা-বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং নিয়মিত ওষুধ সেবনে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্কুল ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবা, ডেঙ্গু থেকে বাঁচার উপায় ও চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস ও সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ ডাক্তার ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এতে আরো উপস্থিত ছিলেন শুভ সংঘের উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক লিটন চন্দ্র দাস, সোহেল বাদশা, ইমাম উদ্দিন সুমন, আব্দ্লু বারী বাবলু, হানিফ মাহমুদ, আরিফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

নোয়াখালীতে ৪ গরু চোর গ্রেফতার
একেএম শাহজাহানঃ নোয়াখালী সদর উপজেলায় চার গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১৯শে নভেম্বর) ভোরে উপজেলার দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: চাঁদপুর কচুয়া থানার নয়াকান্দি গ্রামের রবিউল ইসলাম (৩২), চাঁদপুর কচুয়া থানার হাসার গ্রামের আবদুর রহমান (২৪), লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানার গণিপুর গ্রামের মো. রিপন (২৬) ও নোয়াখালী সুধারাম থানার দাদপুর কৃপালপুর গ্রামের মো. মাইনুদ্দিন (৪০)। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক-নির্দেশনায় এসআই কৃষ্ণমোহন নাথ ও এসআই স্বপন দে ’র সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২নং দাদপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় ডাক্তার জনৈক মোঃ নেহাল হোসেন এর গোয়াল ঘর হতে গরু চুরি করা কালে স্থানীয় জনতা পুলিশের সহযোগিতায় ৪জন গরু চোরকে হাতেনাতে আটক করে। এসময় গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ,কিরিচ ও লোহা কাটার মেশিন জব্দ করা হয়। পুলিশ আরো জানায়, এঘটনায় বিক্ষুব্ধ জনতা চোরদের গণপিটুনি দিলে ৩জন মারাত্নক আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শর্য্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অপর এক আসামীকে আসমীকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন
একেএম শাহজাহানঃ নানা আয়োজনে নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা দক্ষতার সাথে এবং বিভিন্ন সেক্টরে বৈষম্যহীনভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্রের দাবি জানান। দিবসটি উদযাপনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) নোয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলার সরকারি বেসরকারি এবং প্রাইভেট সেক্টরের বিভিন্ন দপ্তরের সদস্য ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category