• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

বিভিন্ন বাহিনীর ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শিবিরকর্মীদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আওয়ামী লীগ আমলে গুম ও নির্যাতনের শিকার ইসলামী ছাত্র শিবিরের ৭ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) তারা ৭টি আলাদা অভিযোগপত্র জমা দেন।
অভিযোগ দায়েরকারীরা হলেন— পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানার বিনোদপুর বাজারের বাসিন্দা মো. জনি ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর ছাত্রশিবিরের কর্মী মো. আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরেপুরের শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশানের ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার একটি ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কামারুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগীদের পক্ষের আইনজীবী ড. আমানুল্লাহ আল জিহাদী (আদীব)। তিনি জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বোচিত ঘটনায় জড়িত র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category