সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঘটলো শিশু-কিশোর মিলন মেলা ২০২৪। আজকের শিশু-কিশোর আগামী দিনের পথচলার কান্ডারী। দেশ ও জাতির নেতৃত্ব দিবে এঁরাই। শিশু-কিশোরদের নির্মল চরিত্র গঠন, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী রূপে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসরের জন্ম। ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠাকাল থেকে কুড়িগ্রাম জেলা শাখাসহ সারাদেশে কোমলমতি শিশু কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীর চর্চা মূলক কর্মসূচির মাধ্যমে চরিত্রবান এবং সুস্বাস্থ্যবান রূপে গড়ে তুলে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। ফুলকুঁড়ি আসরের (সুবর্ণজয়ন্তী) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা শাখা সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ম্যারাথন অলিম্পিয়াড, শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেছিল।
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী দের ও অভিভাবকদেরকে নিয়ে পুরস্কার বিতরণী ও শিশু অভিভাবক সমাবেশের আয়োজন করে কুড়িগ্রাম জেলা ফুলকুঁড়ি আসর। ১৫ নভেম্বর ২০২৪ আলমাস কমিউনিটি সেন্টারে সকাল ১০ টার দিকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য উপহার ও উপস্থিত প্রত্যেক শিশুর জন্য ‘ফুলকুঁড়ি আসর’ থেকে প্রকাশিত “মাসিক ফুলকুঁড়ি” ম্যাগাজিন প্রদান করা হয়। শিশুরা এই উপহার পেয়ে প্রফুল্ল ও উচ্ছ্বসিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বদরুজ্জামান রিশাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম, বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ফুলকুঁড়ি আসরের ফাউন্ডেশন পরিচালক মো: আজিম উদ্দিন, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক মো: আবরাউল হক আবরার।
আরো বক্তব্য রাখেন- ফুলকুঁড়ি আসর কুড়িগ্রাম জেলা শাখার বিজ্ঞান উপদেষ্টা ড. মোঃ সাইফুর রহমান সরকার সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ কুড়িগ্রাম সরকারি কলেজ, ফুলকুঁড়ি আসর কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সহসভাপতি মাওলানা মো: নূর বখত অধ্যক্ষ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা ও ফুলকুঁড়ি আসর কুড়িগ্রাম জেলা শাখার অর্থ উপদেষ্টা মো: আতাউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলা শাখার ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং শাখা সহকারী পরিচালক তাওহীদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন শাখা পরিচালক আল আমিন সরকার।
কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীকে পিটিয়ে জখম করলো ছাত্রদল যুবদল
অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীকে পিটিয়ে জখম করলো কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান আকাশ, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাওয়ানুল হক জীম, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম অসীম, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন এবং তাদের অনুসারীরা।
ঘটনার বিবরণে ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী দোসর ভিসির পদত্যাগ এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মসূচি পালিত হয় গত বৃহস্পতিবার। কর্মসূচিতে বাধা প্রদান করে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আকাশ এবং তার অনুসারীরা। এরপর ওইসব ঘটনার ছবিসহ সংবাদ আপলোড করে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের কর্মী বাবু সরকার। এতেই ক্ষুব্ধ হয়ে পড়ে আকাশ এবং অন্যরা। এই ঘটনার সূত্র ধরে গতকাল রোববার বিকেলে বাবুকে পেয়ে কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্রে মীম হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা।
বাবু জানায়, গত ১৪ নভেম্বর ভিসি’র অপসারণের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে টানাটানি এবং ধস্তাধস্তির মতো ঘটনা ঘটায় আকাশ। পরবর্তীতে সকল বাধা উপেক্ষা করে পালিত হয় কর্মসূচি। তারই জের ধরে ১৭ নভেম্বর দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মিম হোটেলের সামনে আন্দোলনের একজন সক্রিয় অংশীদার হাফিজু রহমান বাবু সরকারের উপর হামলা করে এবং মারাত্মকভাবে জখম করে ছাত্রদল ও যুবদল।
হামলার নেতৃত্ব দিয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাওয়ানুল হক জীম, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম অসীম, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন এবং তাদের অনুসারীরা। বর্তমানে বাবু সরকার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম হাসপাতালে গিয়ে জখমী আহত অসুস্থ বাবুকে দেখেছেন এবং ঘটনা অবগত হয়েছেন বলে জানা গেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। তবে অভিযুক্তদের মোবাইল নম্বর না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।