সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অমানবিকভাবে বিধবা চাচিকে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে ঘাতক। পড়ে সে ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে মারা যায়। ঘটনাটি ঘটে নোয়াখালী বেগমগঞ্জ থানার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের জমির খান বাড়ীতে। গত ৩০ অক্টোবর দুপুর ১.৩০এর সময় তাজনেহারকে ঘরে একা পেয়ে ১ নং বিবাদী টানা হেচড়া ও ধাক্কাধাক্কির পর ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী কোপাইতে থাকে। তার শোর চিৎকারে বাড়ীর ২জন আসলে তাদেরকে মারাত্মকভাবে আহত করে, এরপর আসপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করতে গেলে ঘাতকের হাতে আহত হয়। আহত তাজনেহারকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার আহতর অবস্থা দেখে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। সেখানেও ডাক্তার অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠাতে বলে। আহত তাজনেহারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। যাহার নং- ২৪৭৫৫/৩৫ সেখানে সে আইসিইউতে চিকিৎসারত ছিল তারপর সে মারা যায়। যার প্রেক্ষিতে জিআর মামলা নং- ৩৮৩/২৪, তারিখ- ০৩-১১-২০২৪ আসামী ২জন ইমরান খান আকাশ ও তার মাতা নিলুফা জাহান রত্মা হত্যাকারী নিলুফাকে কিভাবে কোর্ট থেকে জামিন নিয়ে গেলো। জামিনে বের হয়ে সবাইকে হুমকি দিচ্ছে ওদের পক্ষ নিলে দেখে নিবে। এলাকার সাধারণ মানুষ হুমকিতে আতঙ্কিত। নিহত তাজনাহারের স্বামী ৭ বছর আগে মারা যায়। তাদের ৩টা কন্যা সন্তান আছে। তাদেরকেও হুমকি দিচ্ছে। এলাকার যুব সমাজ তাদের এই হত্যার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করে। তারা ন্যায় বিচারের দাবিতে মেয়েদের জীবন রক্ষার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছে। এরপর তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেন।
নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবিদুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এবং মাহমুদুর রহমান।