• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা বোনাস দিচ্ছে বাফুফে

ক্রীড়া ডেস্ক :
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নারী সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (০৯ নভেম্বর) দুপুরে বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে এই ঘোষণা আসে।
এ বিষয়ে বাফুফের সদস্য ও নবগঠিত মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের সাফজয়ী মেয়েরা দুই-দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে। সে সুনাম বয়ে আনার জন্য আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে মেয়েদেরকে দেড় কোটি টাকা দেওয়া হবে। এই টাকাটা দ্রুত আমাদের হাতে আসবে এবং আমরা একটা সংবর্ধনার মাধ্যমে তাদের হাতে তুলে দিব।’
এর আগে সাফ জিতে দেশে ফেরার পর গেল ৩১ অক্টোবর ফুটবল দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এরপর গেল ২ নভেম্বর মেয়েদের সংবর্ধনা দেন অন্তর্র্বতীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। দেশে ফেরার পর এবারও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন মেয়েদের বাফুফে ভবনে নিয়ে আসা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category