• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

গাজীপুরে যৌথ বাহিনীর হাতে বিএনপির দুই নেতা আটক

এসও টুটুল :
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর সদরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন বহিস্কৃত নেতাসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
রোববার গাছা থানার হাজীর পুকুর এলাকা থেকে আবদুল্লাহকে ফারুক খান কে পশ্চিম কামেশ্বর তাদের নিজ বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃতরা হলেন- বহিস্কৃত গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং হুমকি ধামকিসহ নানা অভিযোগ রয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর নির্বাচন করায় দল থেকে ফারুক খানকে বহিষ্কার করা হয়েছিল।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ফারুক খানের নেতৃত্বে বিভিন্ন কারখানায় ঝুট দখলের নামে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ। জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category