• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত, শতাধিক লোকের বাঁধ আটকানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার উপকূলীয় দাকোপের পানখালী ইউনিয়নের কামার আবাদ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের প্রায় ৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ভদ্রা নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্ল¬াবিত হয়েছে। পানির নীচে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আমন ক্ষেত। ভেসে গেছে কয়েক লক্ষ টাকার পুকুরের মাছ। পানিবন্ধি হয়ে পড়েছে প্রায় হাজারো পরিবার। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙন কবলিত স্থানে বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা চলছে।
স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যা বিউটি খাতুন জানান, চলতি পূর্ণিমার গোনে ভদ্রা নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে পানখালী ইউনিয়নের কামার আবাদ খেয়াঘাটের দক্ষিণ পাশে প্রায় ৫০ ফুট পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ভদ্রানদী গর্ভে বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়। বর্তমানে এলাকার কয়েকশত লোক কঠোর পরিশ্রম করে বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, ভেঙে যাওয়ার পর আমন ধানের ক্ষেত পানির নীচে ডুবে গেছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। এছাড়া প্রায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বিশেষ করে বেশ কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে বাঁধ আটকানো সম্ভব হয়েছে। বাঁধ আটকাতে না পারলে আরো ব্যাপক ক্ষতি হতো। আর ভাটায় স্লুইচ গেট দিয়ে পানি নামতে শুরু করেছে। আসা করছি দ্রুত এ অবস্থার উন্নতি হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত জানান, অবশেষে জিও টিউব ফেলে বাঁধ আটকাতে সক্ষম হয়েছি। দুপুরের জোয়ারে আর পানি ভিতরে ঢুকতে পারেনি। তারপরও বাঁধ স্থায়ী করার জন্য কাজ চলমান রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category