• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

খুলনার দাকোপের বাজুয়ায় জাতীয়তাবাদী দলের গনসংযোগ ও লিফলেট বিতরণ

জি এম জাকির হোসেন :
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপের বাজুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত গনসংযোগ ও লিফলেট বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ১৫ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় দাকোপের লাউডোব ফেরিঘাট, লাউডোব বাজার, বাজুয়া -খুটাখালি বাজার, বাজুয়া চড়ার বাঁধ, দাকোপ উপজেলা সহ চালনা পৌরসভা এলাকায় এই লিফলেট বিতরণ কালে নেতাকর্মীরা বলেন ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি পূরণের সকল প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস এম কবির, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি সাকিল আহমেদ দিলু, প্রচার সম্পাদক আবু তাহের হীরা, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক ব্রজেন ঢালী, জেলা সেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা যুবদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, যুগ্ম আহবায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দীন গাজী, যুগ্ম আহবায়ক মিজান শেখ, উপজেলা মহিলা দলের আহবায়ক কৌশল্যা রায়, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন, রুবেল খাঁ, রিয়াজ, আলি আকবর, সাইফুল ইসলাম, এনামুল, কামরুল, দাউদ, মফিজুল, ইমরান, রাজু হাওলাদার, হোসেন খা, আতাউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category