সবুজবাংলা২৪ডটকম, দা’কোপ (খুলনা) : দীর্ঘ ৫বছর পরে রি টেন্ডারের মাধ্যমে খুলনা জেলার দা’কোপ উপজেলাধীন কালি নগর জি সি গাডার ব্রিজ নির্মান কাজ এলজিইডির তদারকিতে এগিয়ে চলছে। ঠিকাদার মোঃ জহিরুল ইসলাম খান স্থানীয় জনগনের স্বপ্ন বাস্তবায়ন করতে সরকারের বরাদ্দকৃত অর্থে ২০/২৫ জন কর্মচারীদের নিয়ে সময় সীমার মধ্যে ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করণে মরিয়া হয়ে উঠেছে। এ ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করা হলে এলাকার মানুষ দেখবে আশার আলো। উপকৃত হবে স্থানীয় জনতা স্কুল কলেজ পড়ুয়া শিখার্থী সহ হাজার মানুষের। এমন কি কয়রা ও পাইগাছা থানার হাজার ও মানুষের। গত কয়েক দিন পর্বে কাল বৈশাখী ঝড়োহাওয়া নিন্ম চাপে নদীর কিনারায় থাকা।দুই কোটি টাকার সিমেন্ট খোয়া বালু সহ প্রয়োজনীয় আসবাব পত্র নদী গর্বে বিলীন হয়েছে। যাহা সাথে সাথে উপজেলা এলজি ইডি অফিসার দের অবহিত করা হয়েছে।কিন্ত তার কোন প্রতিকারের ব্যাবস্হা আজও হয়নি বলে স্হানীয়রা অভিমত ব্যক্ত করেছেন। অসমাপ্ত ব্রিজ নির্মাণ কাজটি অতি দ্রুত এগিয়ে নেয়ার জন্য ঠিকাদারের কর্মচারি গান এল জি ই ডি কর্মকর্তা মিলন সহ অণ্যান্নরা সর্ব সময় ব্যস্হ রয়েছে। বর্তমান ব্রিজ নির্মাণ কাজের দুই পাসের পর্বের দেওয়া ওয়াল গাথুনী অপসারন করা অতিব জরুরী হয়ে পড়েছে। ঐটা অপসারণের ব্যাবস্হা না করা হলেই স্হানীয়দের প্রায় ৬/৭ বিঘা আমন ফসলি জমিতে চাষ কারকিতের ব্যপক ভাবে
বাধা গ্রোস্ত হবে। এলাকার সাধারণ মানুষ কোন প্রকার হয়রানির শিকারে না পড়ে এ জন্য কতৃপক্ষের সহযোগিতা একান্ত জরুরি বলে ভুক্ত ভুগীরা অভিমত ব্যক্ত করেছেন।