• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

৯ দফা দাবিতে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, সাভার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে কর্মরত কয়েক শতাধিক শ্রমিক।
সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দীর্ঘদিন দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনো শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এর আগে কয়েক দফায় মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ, কোম্পানির লভ্যাংশ দেওয়া, নাইট বিল দেওয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেওয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি মেনে নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category