সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালী খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় হুমকির মুখে খালের পাড়। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খালের পাশের এলাকায় হুমকিতে রয়েছে কৃষি জমি ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি/ সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। লিখিত অভিযোগ পত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়। জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রি খেয়া ও বিডিপি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করে। কবিরহাট উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের অবৈধ ভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খাল থেকে ৪/৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। এই বালু উত্তোলনের কারণে আশেপাশে ভূমি ভাঙ্গন দেখা দিচ্ছে। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে বাধা দেয়। বাধা দেওয়ার পর সে জোরপূর্বক ভাবে বালু উত্তোলন করেন। এতে করে সাধারণ জনগণের মাঝে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগ পত্রে আরও বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি বালু উত্তোলনের সাথে জড়িত নেই। কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.মহসিন রিয়াজ ও সদস্য সচিব মো.ইয়াছিন ফরহাদ বলেন, অভিযুক্ত ছাত্রদলের নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি/সম্পাদক কে লিখিত ভাবে জানানো হয়েছে। আমাদের জেলা কমিটি বর্তমানে না থাকায় আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি/সম্পাদককে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
নোয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের উপহার সমগ্রী বিতরত
নোয়াখালীত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলা বিএনপির উদ্যেগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়নপুর এবং কদমতলী সহ কয়েকটি ওয়ার্ডে পাঁচ হাজার পরিবারের মাঝে তিনি এই উপহার সামগ্রী বিতরণ করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান বলেছেন, বৃহত্তর নোয়াাখালী সব পানির নিছে। বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্ত পানি কি নামে। এটা কি নদীর জোয়ারের পানি? এটা ইন্ডিয়ার পানি। জোয়ারের পানি আসছে আবার নেমে যায়। বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামবে না। এসময় মানুষের সব সময় পাশে থাকার জন্য বিএনপির দলীয় নেতাকর্মিদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদু রহমান, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।