• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

গাজীপুরে পোশাক কারখানায় কার্যক্রম স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : তৈরি পোশাক কারখানা অধ্যুষিত শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, গাজীপুর ও টঙ্গীতে শনিবার বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম ছিল স্বাভাবিক। সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযানের কারণে বাইরে কোনো বিক্ষোভ না হলেও আশুলিয়ায় কিছু কারখানার ভেতরে বিক্ষোভ হয়েছে। ফলে ১৭টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুরের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত আছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পোশাককর্মীরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
এদিকে কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতি তৈরি হলে সেনা সদস্যরাও দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন। বিচ্ছিন্নভাবে দুই-একটি কারখানা বন্ধ থাকার খবর পাওয়া গেলেও শিল্প পুলিশ তা নিশ্চিত করেনি।
গত সপ্তাহে গাজীপুরের বেশ কিছু কারখানায় বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ চলে। এতে থমথমে অবস্থা বিরাজ করে শিল্প-নগরীতে। চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এতে বেশ কিছু কারখানা সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, গাজীপুরে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নতুন করে আজ কোথাও শ্রমিক অসন্তোষের কোনো খবর আসেনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এর বাইরে অনিবন্ধিত কারখানা আছে প্রায় ৪০০ থেকে ৫০০টি। এসব কারখানায় শ্রমিক কাজ করেন প্রায় ২২ লাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category