• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের পতন না হলে আয়নাঘরে থাকতাম: তাসরিফ খান

বিনোদন ডেস্ক :
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা :   জনগণের চাপে শেখ হাসিনা পালিয়া যাওয়ার এক মাস হলো গত বৃহস্পতিবার। গত মাসের এ দিনে পতন ঘটে সরকারের। এদিন সরকার পতন না হলে আয়নাঘরে থাকতেন বলে মন্তব্য করেছেন তাসরিফ। ছাত্র-জনতার বিজয়ের মাস পূর্তির দিন নিজের ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে আয়নাঘরে থাকতাম।’ তাসরিফের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। একজন লিখেছেন, অসংখ্য মানুষের ঠিকানা হতো আয়নাঘর। আরেকজন লিখেছেন, সত্যি কথায় বলছেন ভাই। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন গায়ক তাসরিফ খান। গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছাত্রদের। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে গায়ককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category