• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নরসিংদীর পলাশে জনতা জুটমিলে হামলা-ভাঙচুর লুটপাট, ৬ নিরাপত্তাকর্মী আহত

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউজসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় বাধা দিতে গিয়ে মিলের ৬ নিরাপত্তাকর্মী আহত হয়। গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বাগপাড়া গ্রামে অবস্থিত জনতা জুটমিলে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জনতা জুটমিল লিমিটেড এর জিএম মো: মতিউর রহমান জানান, গত কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এসময় মালিক পক্ষ দাবি বাস্তবায়নে ১৫ দিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় গুরুত্বপুর্ণ নথিপত্র বিনষ্টকরাসহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র। এছাড়া হিসাব কক্ষের লকার ভেঙে লুটকরে নেওয়া হয় শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা। এসময় হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় মিলের কর্মরত ৬ নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী, র‌্যাব ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, হামলার ঘটনায় তদন্ত করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category