• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

নতুন ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

আইটি ডেস্ক :
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট। ইনস্টাগ্রামের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে স্টোরি। এবার এই ফিচারে নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। নতুন ফিচার সবার জন্য চালু হয়ে গেলে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করতে পারবেন তারা, যেসব ইনস্টাগ্রাম স্টোরি পাবলিক অপশনে শেয়ার করা থাকবে সেখানেই এই কমেন্ট করা যাবে। এতদিন ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হত। এ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরি আর্কাইভ করার সুবিধা রয়েছে। কিন্তু কমেন্টসহ আর্কাইভ করা যাবে কি না তা জানা যায়নি। এখন ইনস্টাগ্রাম স্টোরিতে শুরু রিঅ্যাকশন ইমোজির সাহায্যে দেওয়া যায়। তবে নতুন ফিচার চালু হলে কারো ইনস্টাগ্রাম স্টোরি পছন্দ হলে আপনি সেখানে কমেন্ট করারও সুযোগ পাবেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে নতুন ফন্ট এবং টেক্সট অ্যানিমেশন চালু হয়েছে। ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করার ফিচার শুরু থেকেই চালু রয়েছে। এবার ইনস্টা স্টোরিতেও তাই হাজির হচ্ছে কমেন্ট ফিচার। বর্তমানে একজনের ইনস্টাগ্রাম স্টোরিতে যদি কেউ রিপ্লাই দেন তাহলে তা ওই স্টোরি আপলোডারের কাছে ব্যক্তিগত ভাবে পৌঁছায়। তবে কমেন্ট ফিচার চালু হয়ে গেলে একটি ইনস্টাগ্রামে স্টোরিতে করা কমেন্ট জনসাধারণ দেখতে পাবেন। তবে ইউজার যদি ভিজিবিলিটি সেটিংস অন্য কোনো ভাবে সেট করে রাখেন তাহলে গোটা বিষয়টাই হবে সেই নিরিখে। ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার ফিচার চালু হবে অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই ভার্সনেই। তবে কবে থেকে সবাই এই ফিচার ব্যবহার করতে পারবেন তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category