• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

পলাশবাড়ীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমীতে বর্ণাঢ্য র‌্যালী

বায়েজিদ:
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 117.00256; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগাণ কে সামনে রেখে হিন্দুধর্মালম্বীদের মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূর্নতিথী শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট সোমবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে বার্ণঢ্য র‌্যালীটি পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, পরে কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা শ্রমিক ফেডারশনের সহ সভাপতি ও পলাশবাড়ী আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম হোসেন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন লিয়াকত, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন সরকার,বিশিষ্ট কাপড় ব্যবসায়ি শ্যামল চন্দ্র সাহা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা, পৌর ছাত্রদলের আহবায়ক আকাশ কবির পায়েল,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবীর চন্দ্রসহ অন্যান্যরা। এ র‌্যালীতে অংশ সহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন ও সাধারণ মানুষ। এরপর কালিবাড়ী মন্দিরে দিন ব্যাপী পূজা আর্চণা করেন হিন্দুধর্মালম্বীরা। সনাতনি হিন্দু ধর্মালম্বীদের এ দিবসটিতে ভাচুয়ার্লী হিন্দুধর্মালম্বী মানুষকে জন্মঅষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category