• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

মাধবদীর বাবুরহাট বাজার পরিদর্শনে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ম্যনচেস্টার খ্যাত নরসিংদীর মাধবদী-বাবুরহাটের কাপড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। দীর্ঘ এক মাস আতঙ্কে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা পরিচালনা করতে পারেনি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতেই গত বৃহস্পতিবার বাবুরহাট বাজার পরিদর্শনে আসেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
গত ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আহ্বানে বাবুরহাট বাজার ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ফাহিম মাহমুদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, উপদেষ্টা ও আমানত শাহ গ্রুপের এমডি মোঃ হেলাল মিয়া, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূইয়া, পরিচালক মোঃ কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, পরেশ সূত্র ধর, এনামুল হক মনির, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান, আলিফ লুঙ্গির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সুমন সহ অন্যান্য ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category