• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা ৭ আগস্ট আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন এই জাতিকে জুলুম ও নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন। সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই- আলহামদুলিল্লাহ। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা ও আপামর দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতিকারী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা যাতে না হয়, সেবিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সকল রাজনৈতিক দলসহ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষায় পাহারা দিচ্ছে। এই পাহারা আরও জোরদার করতে হবে।
অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের প্রশাসনিক কার্যক্রম শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের উস্কানিতে পা না দিতে আমরা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। এ সম্পদের ক্ষয়ক্ষতি যেন কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, জনাব মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও জনাব আবদুর রব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category