• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তা দেবে আনসার। মঙ্গলবার (৬ আগস্ট) আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর কোথাও কার্যত পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায়নি। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। ফলে, এখন কার্যত অরক্ষিত থানা ও সড়কগুলো। এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনা, থানা, এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।
বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন জানিয়েছেন, ইতোমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার। বিমানবন্দরে আনসার মোতায়েনের প্রক্রিয়াও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category