• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার জেলে

জি এম জাকির হোসেন
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : সুন্দরবনে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৪২) নামে এক মাছ শিকারি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের পশ্চিম আমুরবুনিয়ার সুধীরের সিলা খালের মাথায় মাছ শিকার করতে গিয়ে তিনি বাঘের কবলে পড়ে গুরুতর জখম হন। আহত অনুকুলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে অনুকুল গাইন ও প্রতিবেশী বারেক শেখের ছেলে মাহবুব শেখ (৩৫) সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে অনুকুলকে। তার সঙ্গে থাকা মাহবুবের ডাক-চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫ থেকে ২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত অনুকুল অবিবাহিত তার পরিবারে শুধুমাত্র বৃদ্ধ মাতা কুমুদিনী গাইন (৯০) রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, অনুকুল গাইনের কোমরের ডান পাশে বাঘের আক্রমণে দুটি গভীর ক্ষত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ-খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category