• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নোয়াখালীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

একেএম শাহজাহান
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শহরের নোয়া কন্ভেনশন সেন্টারে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ অধ্যক্ষ শেখ কাওছার আহ্মেদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। এসময় সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম, সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর। সম্মেলনে বক্তারা শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি জানান। এই দাবি আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেয়া হয়।
সম্মেলনের তৃতীয় পর্বে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা সভাপতি মোঃ আবুল কাশেম এবং মোঃ হারুন অর রশিদ কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটির ঘোষণা করা হয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category