• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নাশকতা মামলায় নওগাঁর নিয়ামতপুরে জামাতের ৬ নেতা-কর্মী কারাগারে

আতাউর শাহ্
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নাশকতার মামলায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করতে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এ বি এম গোলাম রসুল।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম, জেলা কমিটির সদস্য শফি উদ্দিন আহমেদ, নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়ন জামাতের আমীর মোসলেম উদ্দিন, সেক্রেটারি ফিরোজ আল মুজাহিদ, কর্ম পরিষদ সদস্য আবুল কাশেম ও রসুলপুর ইউনিয়ন জামাতের কর্ম পরিষদ সদস্য আসলামুল হক।
আদালত সূত্রে জানা যায়,
গত ৪ ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার ধানসুরা এলাকায় অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ামতপুর থানা পুলিশ।
ওই ঘটনায় স্থানীয় জামাতের ছয় নেতার নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। গতকাল দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম গোলাম রসুলের আদালতে উপস্থিত হয়ে এজহারভুক্ত ছয় আসামি জামিনের জন্য আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category