• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নওগাঁয় সমাজতান্ত্রিক ছাত্র ফন্ডের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

আতাউর শাহ্ :
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণীর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সমাজতান্ত্রিক ছাত্র ফন্ডের তথ্য সহায়তা কেন্দ্রে ছাত্রলীগের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফন্ডের ২জন আহত হয়েছে। এর প্রতিবাদে সোমবার দুপুর ১২ টার দিকে শহরের মুক্তির মোর শহিদ মিনারের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ হামলায় আহতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও স্কুল সম্পাদক অপূর্ব সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ সকাল ১১ টার দিকে নওগাঁ সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণীর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমান তথ্য সহায়তা কেন্দ্র করতে ব্যানার টাঙ্গনোর সময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা কর্মি এসে আমাদের ধাক্কাধাক্কি ও চর থাপ্পর মেরে গেইটের বাহিরে বের করে দেয়। গেইটের পাশে আমরা অবস্থান নিলে আবারো দ্বিতীয় ধাপে আমাদের উপর হামলা করে আহত করেন আমাদের ২ জনকে।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রোকনুজ্জান শিশির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শহর শাখার আহ্বায়ক চৈতি সাহাসহ অন্যান্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category