• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

গোবিন্দগঞ্জে পুকুর থেকে নিখোঁজ ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

বায়েজীদ
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গোবিন্দগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পরে এক ইজিবাইকচালকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) উপজেলার সাপমারা ইউনিয়নে স্থানীয় ভূমিদস্যুদের দ্বারা অবৈধভাবে দখলকৃত রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের একটি পুকুর থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। হতভাগ্য ইজবাইকচালকের নাম মো: কনক মিয়া (১৯)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার পুত্র।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, কনক মিয়া গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেন নি। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা এলাকার সিংড়ারদীঘি নামক পুকুরের পানিতে তার হাত-পা বাধা মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতের স্বজনরা তার পরিচয় নিশ্চিত করে।
উদ্ধারকাজে অংশ নেয়া গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category