• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

ভান্ডারিয়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার

Reporter Name
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, ভা-ারিয়া : পিরোজপুরের ভা-ারিয়ায় ধানক্ষেতের মধ্যে এর খাল থেকে অজ্ঞাত একটি গলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ভা-ারিয়া থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় ধানক্ষে স্থানীয় চাষীরা সকালবেলা ধান কাটতে গেলে খালে কচুরিপানার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা পাঞ্চাবি ও পাজামা পড়া অবস্থায় গলিত মৃতদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে থেকে এক জোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়।
ভা-ারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মাস খানেক আগে ওই ব্যাক্তিকে হত্যা করে মৃতদেহ ধান ক্ষেতে এনে ফেলা হয়েছে। তবে তদন্ত ছাড়া কোন কিছু বলা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category