• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

জয়পুরহাটে মদ-ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

আবু রায়হান :
সবুজবাংলা২৪ডটকম, জয়পুরহাট : জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ, ২০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস অভিযানিক দল।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান ও এসআই মোঃ ফারুক হোসেন পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার ইউনিয়নের কল্যানপুর এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় তৈরি (ঙভভরপবৎ,ং ঈযড়রপব) মদসহ পাঁচবিবি উপজেলার পশ্চিম কুড়িয়া এলাকার তৌহিদুল ইসলামের ছেলে মাদক কারবারি ফিরোজ হোসেন (২১) কে হাতেনাতে গ্রেফতার করেন।
অপরদিকে আরও একটি পৃথক অভিযানে রাত ৯ টা ৪০ মিনিটে ডিবি পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই মাহমুদ সিদ্দিকী, এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জয়পুরহাট সদর থানাধীন পুরানাপৈল ইউনিয়নের পশ্চিম পুরানাপৈল গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে মাদক কারবারি গোলাম মোস্তফা (৫৭) কে তার বসতবাড়ির সামনে থেকে ২০০ শত পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদক কারবারি গোলাম মোস্তফার বিরুদ্ধে বিরুদ্ধে পূর্বের ৫ টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category