• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

সুন্দরগঞ্জে বিভিন্ন মামলায় নারীসহ গ্রেপ্তার-৮

Reporter Name
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

আনোয়ার হোসেন :
সবুজবাংলা২৪ডটকম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, রবিবার বিকালে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নুর আলম (৫৫), মণিরামকাজী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৪০), রামধন গ্রামের ব্যাপারী পাড়াস্থ মৃত আঃ ওয়াহেদের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৪৮), জেলা সদরের খোলাহাটী গ্রামের সচীন চন্দ্র ওরফে রণজিৎ মহন্ত(৪৫), তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের সাকিব (২০), সোহেল রানা (৪৫) ও চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের বিউটি বেগম।
গ্রেপ্তারকৃত নুর আলম, আনিছুর ও জাহিদুলেন বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। সাকিব হোসেন ও সোহেল রানার বিরুদ্ধে তিস্তা পাওয়ার প্লান্ট প্রকল্পে দুর্র্ধষ চুরির ঘটনায় ইতঃপূর্বে থানায় মামলা হয়। এদিকে, ২য় তিস্তাব্রীজ নির্মাণ প্রকল্পে চাঁদার দাবীতে বাঁধা প্রদান ও হুমকী প্রদর্শনের অভিযোগে বিউটি বেগমের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে সচীন্দ্র ওরফে রণজিৎ মহন্ত ও মারামারী মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার পূর্বক তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category