• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

সংসদ নির্বাচন ব্যালটে করার প্রস্তুতি নিতে হবে : ইসি রাশেদা

Reporter Name
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, মধ্য জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে।
রোববার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
রাশেদা সুলতানা বলেন, প্রকল্পটি খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এ প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম। এটি পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোটগ্রহণের আয়োজন করব।
তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কোনো কথা হয়নি। কথা বলার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তা দিয়েই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না।
উল্লেখ্য, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category