• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

অস্তিত্বের জন্য বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: কাদের

Reporter Name
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা (বিএনপি) শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করবো। নির্বাচন সুষ্ঠু হবে। অবাধ হবে। দু’দিন আগে গাইবান্ধায় যে উপ-নির্বাচন হয়েছে, এরকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে, ভোটারদের শাস্তি দিচ্ছেন কেন? আন্দোলনের নামে আজকে আপনারা এই যে বাস পোড়ানো, সামনে আপনাদের আরও ভয়ঙ্কর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব করে দেশে আজকের সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে মানুষকে জর্জরিত করা থেকে আপনাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজকে বিরোধীদলের আন্দোলন। আমাদের পরিষ্কার বক্তব্য, দেশে কেন সংবিধান পরিবর্তন বা সংশোধন করে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু সেটাকে আবার জীবিত করতে হবে? পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এই তত্ত্বাবধায়ক সরকার নেই। এই অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চাই না। যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে। সরকার কোনও হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র নির্বাচনকালে রুটিন দায়িত্ব পালন করবে।
ওবায়দুল কাদের আরও বলেন, এটা চ্যালেঞ্জিং বছর। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের উন্নয়ন কর্মকা- অব্যাহত থাকবে। আপনারা জানেন, মেট্রোরেলের ফাস্ট ফেজ, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। কর্ণফুলী টানেলও উদ্বোধনের পথে। শত সেতু, শত রাস্তা করেছি। সামনে অনেক কাজ আছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোনার বাংলা বিনির্মাণের লক্ষে বঙ্গবন্ধুর সুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমরা এগিয়ে যাবো- এটাই আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category