• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

Reporter Name
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মোঃ আসিফ :
সবুজবাংলা২৪ডটকম, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরে ছাত্রলীগের সভা শেষে বাড়ি ফেরার পথে কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার চাপায় রাহাত নামে শ্রীপুরের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইদুর রহমান নামে আরেক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাপাসিয়া-রাজেন্দ্রপুর আঞ্চলিক সড়কের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মেহেদী হাসান রাহাত (২০) শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পৌর যুবলীগ নেতা আশরাফুল আলম ওয়াসিম বলেন, বুধবার দুপুরের দিকে গাজীপুর জেলা আওয়ামীলীগ অফিসে ছাত্রলীগের পূর্ব নির্ধারিত সভায় অংশগ্রহণ করেন রাহাত। বিকেলে সভা শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক ধরে আসছিলেন। রাজাবাড়ির সাঁটিয়াবাড়ি এলাকায় পৌঁছলে আকস্মিক ভাবে তাঁর মোটরসাইকেলের সাথে একটি কুকুরের ধাক্কা লাগে। এতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে রাহাত। এসময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রাজেন্দ্রপুরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুর রহমানের পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category