• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

বছরের শেষ দিনেও কিয়েভে মারাত্মক বিস্ফোরণ

Reporter Name
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বছরের শেষ দিনেও শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র জানিয়েছেন, নগরীতে কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন অন্তত ১ জন।
এদিকে, নববর্ষের আগ মুহূর্তে এই হামলার ঘটনায় রাশিয়াকে ইউক্রেন ও বিশ্ব ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।
সর্বশেষ এই হামলার মাত্র দু’দিন আগেই রাশিয়া ইউক্রেনজুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। গত শুক্রবার রাতভর ইরানের তৈরি ১৬টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। সেগুলোর মধ্যে সাতটি রাজধানী কিয়েভে পড়ে। যদিও রুশ ড্রোনের সবই ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।
এদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, বছরের শেষে রাশিয়া ইউক্রেনকে বিদ্যুৎহীন করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে।
শ্যামিহাল বলেন, মস্কো ভয় দেখাতে নতুন বছরের জন্য আমাদের অন্ধকারে রাখতে বেসামরিক অবকাঠামোর যতটা সম্ভব ক্ষতি করতে চায়। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বেসামরিক অবকাঠামোতে হামলা হচ্ছে। আবাসিক ভবন, হোটেল, দোকান, উৎসবের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। তবে হামলার পরও বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো নতুন বছরের কয়েক ঘণ্টা আগে হামলা চালিয়েছে। এই আগ্রাসনের জন্য রাশিয়াকে ক্ষমা করবে না ইউক্রেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, নববর্ষের আগ মুহূর্তে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে তিনি বলেন, এর জন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category